,

জাপার নবগঠিত প্রেসিডিয়ামের সভা রবিবার

 
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের নবগঠিত প্রেসিডিয়ামের সভা আহ্বান করেছেন। রবিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হবে। পার্টির মহাসচিব যথাসময়ে সকল প্রেসিডিয়াম সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।

japa_47068

১৬ মে জাপার অষ্টম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর এটাই প্রথম সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা। ইতিমধ্যে জাপার ৪১জন প্রেসিডিয়াম সদস্যের মধ্য ৪০জনের নাম ঘোষণা করেছেন এরশাদ। ১৪ আগস্ট সর্বশেষ দীর্ঘদিন দলের কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা মেজর অব. খালেদ আকতারকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

এছাড়াও আগামী ২৭ আগস্ট জাপার কেন্দ্রীয় যৌথসভাও অনুষ্ঠিত হবে। এরই মধ্যে জাপার অধিকাংশ কেন্দ্রীয় নেতার নাম ঘোষণা করেছে দলটি।

জাপা সূত্রে জানা গেছে, আগামী যৌথসভার আগেই অবশিষ্ট কেন্দ্রীয় নেতার নাম ঘোষণা করা হবে।

এ বিষয়ে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বিবার্তাকে বলেন, আমাদের চেয়ারম্যানের নির্দেশে মহাসচিব রবিবার প্রেসিডিয়াম সভা ডেকেছেন। আগামী ২৭ তারিখ আমরা যৌথসভার সিদ্ধান্ত নিয়েছি। তবে কাঙ্খিত হলরুম পাওয়া না গেলে হয়তো এই যৌথসভা কয়েকদিন পেছানো হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে