বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল মুস্তাফিজের অস্ত্রোপচার

 
স্পোর্টস ডেস্ক :সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (বৃহস্পতিবার) মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার করানো হবে। লন্ডনের ফোর্টিয়াস ক্লিনিকের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচার করবেন।

download

বুপা ক্রোমওয়েল হাসপাতালে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) মুস্তাফিজের অস্ত্রোপচার শুরু হবে। অপারেশনটা করতে ৩০ থেকে ৪০ মিনিট লাগতে পারে। অপারেশনের পর কয়েকটা ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে মুস্তাফিজকে। অপারেশনের পর দেশে ফিরে ফিজিও এবং ট্রেনারের তত্ত্বাবধানে মুস্তাফিজের রিহ্যাব কার্যক্রম চলবে । যা ৫ মাসের মতো সময় লাগতে পারে।

কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পরেন মুস্তাফিজ। হোভে থাকা অবস্থায় ইউনিভার্সিটি অব গ্রিনউইচের সার্জন টনি কোচারকে দেখান বাঁ হাতি এ পেসার। তার রিপোর্ট পাঠানো হয় অস্ট্রেলিয়ায় গ্রেগ হয়ের কাছে। লন্ডনে মুস্তাফিজকে দেখেন লেনার্ড ফ্রাঙ্ক। তিন সার্জন বিশেষজ্ঞ অস্ত্রোপচারের পরামর্শ দেন। বিসিবির ইচ্ছে ছিল লেনার্ড ফ্রাঙ্ককে দিয়ে অস্ত্রোপচার করানোর। কিন্তু ২৩ আগস্টের আগে অস্ত্রোপচার করাতে পারবেন না বলে অ্যান্ড্রু ওয়ালেসের শরণাপন্ন হয় বিসিবি। অ্যান্ড্রু ওয়ালসও সার্জন বিশেষজ্ঞ। তার ছুরি-কাঁচির নিচে গিয়েছেন ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার।
জানা গেছে অস্ত্রোপচার করানোর পর সপ্তাহখানেক লন্ডনে থাকবেন মুস্তাফিজ। এরপর দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন। এদিকে মুস্তাফিজের পাশে থাকতে মঙ্গলবার রাত ৯টায় লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত