প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। দীর্ঘদিন আগে বাম পা হারানোর পর চলাফেরায় সমস্যায় ভুগছিলেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাম পা না থাকায় স্বাভাবিক হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্মে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছিল আব্দুর রহিমকে। তার চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতেই কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।
কৃত্রিম পা ব্যবহারের মাধ্যমে তার চলাচলের অসুবিধা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ বাড়বে।