,

ফেল্‌প্‌সের গায়ে কালো ছোপ ছোপ কীসের দাগ?

9783c548ad5c424748651d7890b3f754-phelps-cupping-1200অলিম্পিকে ১৯তম সোনা জয়ের মুহূর্তে মাইকেল ফেল্‌প্‌সের শরীরের দিকে চোখ যেতেই আঁতকে উঠলেন অনেকেই। তাঁর বুক-পেট-পিঠজুড়ে কালচে গোলাপি বা বেগুনি ছোপ ছোপ দাগ। বিশ্বজয়ী এই সাঁতারুকে জোঁকে কামড়াল নাকি! অনেকে অনেক কিছুই ভাবলেন। সবার জিজ্ঞাসা, কেন এই দাগ শরীরজুড়ে। রাশিয়ার পক্ষ থেকে তো পাল্টা তোপও দাগা হলো, তবে কি ফেল্‌প্‌স অন্যায়ভাবে…।না, অন্যায়ের কিছু নেই। তবে আসল ব্যাপার হলো, ফেল্‌প্‌সের গায়ে এই গোল দাগগুলো আসলে একধরনের থেরাপির ফসল। কাপিং থেরাপি নামের এই পদ্ধতি অনেক প্রাচীন এক চিকিৎসাব্যবস্থা। আকুপাংচার বিশেষজ্ঞদের দাবি, চোষণ–পদ্ধতিতে করা এই থেরাপি শরীরের নেতিয়ে পড়া পেশিগুলো দ্রুত সজীব করে তুলতে ভূমিকা রাখে।
এই পদ্ধতিতে অনেকটা গোল বাল্বের মতো দেখতে ছোট কাচের বোতলের ভেতরে কাগজ জ্বালিয়ে অক্সিজেনশূন্য করা হয়। তারপর দ্রুত সেটি লাগিয়ে দেওয়া হয় শরীরে। ভেতরে বাতাস থাকে না বলে সেটা শরীরের চামড়ায় চুম্বকের মতো লেগে থাকে। এই টানের ফলে শরীরের চামড়া দিয়ে রক্ত বের হয়ে আসতে চায়। এই থেরাপি নিলে তাই শরীরে এমন গোল গোল দাগ পড়ে।
কাপিং পদ্ধতির থেরাপির কারণেই এমন দাগ হয় শরীরে। ছবি: টুইটারযুক্তরাষ্ট্র অলিম্পিক দলের অনেক ক্রীড়াবিদের কাছেই এই থেরাপি জনপ্রিয়। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাও (আইওসি) এই থেরাপিকে আইনানুগ হিসেবেই স্বীকার করে নিয়েছে। এর আগে অনেক অ্যাথলেটের গায়ে এমন দাগ ছিলও। তবে ফেল্‌প্‌স বলেই বাকি পৃথিবীর সবার নজরে পড়ল। থেরাপিটি আইওসির চোখে নিয়মসিদ্ধ হলেও রাশিয়ার গণমাধ্যম তো এটিকে নিষিদ্ধ ডোপিংয়েরই আরেক রূপ হিসেবে দেখতে চাচ্ছে।

রাশিয়ার গণমাধ্যমের দাবি, হলিউডি ধারা অনুসরণ করেই যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা এই থেরাপি গ্রহণ করেছেন। এই থেরাপির মাধ্যমে রক্ত সঞ্চালন–প্রক্রিয়া উন্নত হয়, প্রচণ্ড পরিশ্রমের পর নেতিয়ে পড়া পেশিগুলোও খুব দ্রুত প্রাণ ফিরে পায়। তাদের বক্তব্য, এই থেরাপির গুণাগুণ নিষিদ্ধঘোষিত উপাদান মেলডোনিয়ামের চেয়ে কোনো অংশে কম নয়। রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা মেলডোনিয়াম নেওয়ার দায়েই তো নিষিদ্ধ।

তবে যুক্তরাষ্ট্র হেসেই উড়িয়ে দিয়েছে। যদিও এই কাপিং–পদ্ধতির কার্যকারিতা নিয়েই আছে আরেক বিতর্ক। সূত্র: দ্য গার্ডিয়ান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ