,

২০০ মিটারে ফেলপসের সোনা পুনরুদ্ধার

 

 

স্পোর্টস ডেস্ক :২০১২ লর্ডন অলিম্পিকে দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লসের কাছে ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা হারিয়েছিলেন জনদানব মাইকেল ফেলপস। পরের বছর বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন ক্লস।

Sports1470796541

চার বছর পর নিজের হারানো সোনা পুনরুদ্ধার করতে সক্ষম হলেন যুক্তরাষ্ট্রের ফেলপস। মঙ্গলবার রিও অলিম্পিকের চতুর্থ দিন আবারও পুলে নামেন ফেলপস। নিজের সবচেয়ে পছন্দের জায়গায় নেমে সোনা জিততে সময় নেননি এ সাঁতারু। ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতে নিজের ২০তম অলিম্পিক সোনা পেয়ে যান ফেলেপস। জলদানব সোনা জিততে সময় নেন ১ মিনিট ৫৩.৩৬ সেকেন্ড। রৌপ্য জিতেছেন জাপানের মাসাতো সাকাই ও ব্রোঞ্জ জিতেছেন হাঙ্গেরির তামাস কেন্ডারেসি।
২০১২ লন্ডন অলিম্পিকে সোনা জেতা চ্যাড লে ক্লস হয়েছেন চতুর্থতম। কিন্তু শুরু থেকে ১৫০ মিটার পর্যন্ত সবার থেকে এগিয়ে ছিলেন ক্লস। কিন্তু শেষ ৫০ মিটারে ফেলপস সবাইকে পেছনে ফেলে ঠিকই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেকে এগিয়ে নেন। জিতে নেন অলিম্পিক ক্যারিয়ারের ২৪তম পদক। ২০টি সোনার পদকের সঙ্গে ফেলপসের শোকেজে রয়েছে ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক। এবারের অলিম্পিকে এটি ফেলপসের দ্বিতীয় সোনা জয়। এর আগে ৪০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সতীর্থদের নিয়ে সোনা জেতেন ফেলপস।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর