,

গার্দিওলা শিবিরে নতুন ডিফেন্ডার

 
স্পোর্টস ডেস্ক :নগরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলোয়াড় কেনায় যেন প্রতিদ্বন্দ্বীতায় নেমেছে ম্যানচেস্টার সিটি। ইব্রা ও পগবার মতো তারকাদের ট্রান্সফার রেকর্ড গড়ে ম্যানইউ দলে টানলেও থেমে নেই ম্যানসিটিও। ইতিমধ্যেই নতুন আট খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটি। রক্ষণের দূর্বলতা কাটাতে সর্বশেষ অস্ত্র হিসেবে পেপ গার্দিওলা দলে টেনেছেন জন স্টোনসকে।

man1470761147

এভারটন থেকে জন স্টোনসকে ৪৭.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ফুটবল ইতিহাসের স্টোনস দ্বিতীয় সর্বোচ্চ দামি ডিফেন্ডার। সিটিজেনদের সঙ্গে ছয় বছরের চুক্তি সই করেছেন ২২ বছর বয়সি এই তারকা।

বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলার ম্যানসিটি শিবিরে যোগ দেওয়ার পর বেশ উচ্ছ্বসিত স্টোনস। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই ইংলিশ এই সেন্টারব্যাক জানান, ‘আমি এই ক্লাবের হয়ে খেলার জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আমাদের অসাধারণ একজন কোচ রয়েছেন। আমার ক্যারিয়ারের জন্য তাকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য ভালো একজন খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। ইতিহাদ স্টেডিয়ামে খেলার সুযোগ করে দেওয়ার জন্য এভারটনের আমার সব শুভাকাঙ্খিদের ধন্যবাদ জানাতে চাই।’

নতুন মৌসুম শুরুর আগে সিটিজেন শিবিরে যোগ দিয়েছেন গানডুগান, নোলিতো, আলেকজান্ডার, অ্যারন ময়, ল্যারোয় সান, গ্যাব্রিয়েল জেসাস এবং মার্লোস মরেনো। এবার তাদের সঙ্গে সর্বশেষ খেলোয়াড় হিসেবে যোগ দিলেন স্টোনস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে