,

ব্রাজিলের প্রথম স্বর্ণ জয়

Brazil-Gold-Metalস্পোর্টস ডেস্ক : স্বাগতিক ব্রাজিল রিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদকের দেখা পেল রাফায়েল সিলভার হাত ধরে। আসরের তৃতীয় দিন জুডোতে ৫৭ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন সিটি অব গডের এই বাসিন্দা। ফাইনালে তিনি বিশ্বের শীর্ষ তারকা মঙ্গোলিয়ার দোরসুরেনকে হারিয়েছেন।

লন্ডনে অলিম্পিকের আসরে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে অবসর নেওয়ার কথাও ভেবেছিলেন সিলভা। সেবার বেআইনিভাবে প্রতিপক্ষের পা ধরায় আসর থেকে ছিটকে পড়েন তিনি। এরপর বর্ণবাদের বিদ্রুপও সহ্য করতে হয় তাকে। আর এ ঘটনাকেই কেন্দ্র করে অবসরের চিন্তা করেন সিলভা।

তবে সে সময় সিলভাকে সাহস যোগান তার কোচ। আর কোচের কাছে অনুপ্রেরণা পেয়ে সকল চিন্তা ঝেড়ে ফেলে আবারও নতুন করে সবকিছু শুরু করেন তিনি। যার ফলস্বরূপ ব্রাজিলকে এবারের আসরে প্রথম স্বর্ণপদকটি এনে দিলেন তিনি।

সোনাজয়ের পরে সিলভার কন্ঠে সেই পুরানো কষ্টই ফুটে উঠল। তিনি বলেন, ‘সবাই আমাকে খোঁচা দিয়ে বলত আমি বানর আমার খাঁচাতেই থাকা উচিত। কিন্তু আজ আমি সবাইকে দেখিয়ে দিয়েছি আমার স্থান খেলার জগতে, আমার স্থান জুডোতে।’
এছাড়া সিলভা তার এই স্বর্ণপদক জয়ের জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ