বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৪মাস পর বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

fakrolকেন্দ্রীয় কাউন্সিল করার সাড়ে চার মাস পরে ৫০২ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি।
তবে কমিটির নাম ঘোষণার পরপরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুইজন নেতা।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির মিলিয়ে মোট ৫০২জন সদস্যের নাম ঘোষণা করেন।
পাশাপাশি চেয়ারপারসনের ৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিলের নামও ঘোষণা করা হয়েছে।
তবে স্থায়ী কমিটির ১৯ সদস্যের কমিটির মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। দুইটি পদ ফাঁকা রাখা হয়েছে।
স্থায়ী কমিটির সদস্যরা হলেন চেয়ারপারসন খালেদা জিয়া (পদাধিকারবলে), সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান (পদাধিকারবলে), খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (পদাধিকারবলে)।
তবে নাম ঘোষণার পরপরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন নতুন কমিটির দুইজন সদস্য। নতুন কমিটির ভাইস-চেয়ারম্যান মোসাদ্দেক আলী এবং সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তবে তারা কোন কারণ উল্লেখ করেননি।
গত ১৯ মার্চ বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে এসব কমিটি গঠনের কথা থাকলেও, কাউন্সিল দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কমিটি গঠনের একক ক্ষমতা দেয়।
৩০ মার্চ মহাসচিব হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছিল।

 

 বিবিসি বাংলা

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ