বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুষ্ঠু নির্বাচনে জাইমার কাছেও পরাজিত হবেন শেখ হাসিনা’

73513_1নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের কাছেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর এ মন্তব্য করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার রায়ের প্রতিবাদে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজা দেওয়া হয়েছে। এটি আরেকটি প্রহসনের নির্বাচনের প্রস্তুতির অংশ।

মামলা বা সাজা দিয়ে শেষরক্ষা হবে না—প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন হুঁশিয়ারি দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, নির্বাচনে শেখ হাসিনাকে পরাজিত করতে তারেক রহমান বা খালেদা জিয়ার প্রয়োজন হবে না। তাঁর নাতনি জাইমা রহমানই যথেষ্ট।

গয়েশ্বর বলেন, জঙ্গিদের কোথায় ধরছে, কোথায় মারছে—এসব নিয়ে নানা ধরনের কথা আছে। কারণ, সরকারের কোনো কর্মকাণ্ডই জনগণ বিশ্বাস করে না। সরকার জনগণের ভোটে নয়, ভিন দেশিদের সহায়তায় নির্বাচিত বলে তিনি অভিযোগ করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ