বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধীরা ‘প্রকৃত দেশপ্রেমিক’ : রিজভী

ruhul_kabir_rizviনিউজ ডেস্ক : রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে যারা রাজপথে নেমেছে তাদের ‘প্রকৃত দেশপ্রেমিক’ আখ্যা দিয়েছে বিএনপি। এই প্রতিবাদীদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বিএনপির অভিযোগ, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন ধ্বংস হবে। ফলে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে মরুভূমি হবে দেশ। দেশের প্রাকৃতিক বৈচিত্র ধ্বংস করতে সরকার তোরজোর শুরু করেছে।

শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে বিএনপি চেয়ারপরসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, একটি দেশের স্বার্থে মাস্টারপ্লান বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে জনগণের ওপর হামলা তাই-ই প্রমাণ করে।

সরকার দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা দেশ বিক্রি করছে-এমন অভিযোগ করে তিনি বলেন, দেশ রক্ষার যে কোনো কাজে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে, ভবিষ্যতেও করবে।

দেশে জঙ্গি তৎপরতা নিয়ে রিজভী বলেছেন, আগে শুনতাম জঙ্গিবাদের সঙ্গে মাদরাসার শিক্ষার্থীরা জড়িত। এখন দেখছি ধনী পরিবারের সন্তানরাও এসব কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। সেক্যুলার সরকারের সময় কেন এসব হচ্ছে?

তিনি বলেন, গুলশানের হলি আর্টিসানের ঘটনা নিয়ে প্রশ্ন ওঠেনি। কিন্তু কল্যাণপুরের ঘটনা নিয়ে অনেকেই সংশয় জানাচ্ছেন।

জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের কেন জীবিত আটক করা হচ্ছে না, উল্লেখ করে তিনি বলেন, জীবিত থাকা অবস্থায় আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসত, কারা এসব ঘটনার সঙ্গে জড়িত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বেলাল আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত