শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম শুরু বুধবার

priyodesh.net-pic-akhaura-টানা ১২ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল  মঙ্গলবার দুপুর ১টায় বন্দর চালু হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।

বন্দরের ব্যবসায়ীরা জানায়, ভারতের আগরতলা সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালুর পর ভারতীয় বন্দর কর্তৃপক্ষ পণ্য পরিবহন, বন্দরে ট্রাক প্রবেশসহ অন্যান্য খরচ বাড়িয়ে দেয়।

এতে সেদেশের সীমান্ত ব্যবসায়ীরা খরচ কমানোর দাবি জানায় এবং ত্রিপুরা রাজ্য সরকারের সাথে আলোচনায় বসে। জটিলতা নিরসন না হওয়ায় গত ২৯ নভেম্বর থেকে বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সীমান্ত ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিরক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাজীব ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ভারতীয় বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের মধ্যে এখন আর কোনো সমস্যা নেই।

ওপারের ব্যবসায়ী নেতারা বুধবার থেকে বন্দর দিয়ে কাযক্রম চালু করার বিষয়টি আমাদের মৌখিকভাবে জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা