,

বুধবার ফের দেশব্যাপী বিএনপির বিক্ষোভ

rizviনিউজ ডেস্ক : অর্থ পাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেয়া আদালতের সাত বছরের কারাদণ্ডের প্রতিবাদে আগামী বুধবার সারাদেশে থানা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরের থানা ও জেলার সব উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করা হবে।

রিজভী দাবি করেন, মিথ্যা মামলায় আদালতের কাঁধে বন্দুক রেখে তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার রাজনীতির দৃশ্যপট থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে সরিয়ে দিতে চাইছে। এজন্য রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থে এই সাজা দেয়া হয়েছে।

কারাদণ্ডের প্রতিবাদে গত শনিবারও সারাদেশে জেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করে বিএনপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে