শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত ৪ দিনব্যাপী শুরু হচ্ছে ২৩তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব

শত শত শিশুর আঁকা ছবি ও গান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত আর. এ. কে. সিরামিকস ২৩তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব ২০১৪ আগামী ৭-১০ মে ৪ দিন ব্যাপী স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত হবে।  ৭ মে রোজ বুধবার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিকাল ৪টায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন শিশু চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিন ৮ মে বিকাল ৩টায় শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা, বিকাল ৫টায় শিশুদের নিরাপত্তা শীর্ষক আলোচনা প্রধান অতিথি থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ খলিলুর রহমান। আলোচনা শেষে আবৃত্তি ও বিতর্ক উৎসবের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিন ৯ মে সকাল ৯টায় সংগীত প্রতিযোগিতা, বিকাল ৩টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিকেল ৫টায় শিশুর মানসিক বিকাশ ও বিনোদন শীর্ষক আলোচনা এতে প্রধান অতিথি থাকবেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ১০ মে রোজ শনিবার বিকেল ৩ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির। এবারের উৎসবের শেষ দিনে যারা সংবর্ধিত হবেন নাট্যজন আলী যাকের, সাংবাদিক মোঃ শাহ আলমগীর, ভাষা সৈনিক মুহম্মদ মুসা, বিশিষ্ট চিকিৎসক শিক্ষানুরাগী ডাঃ মোঃ আবু সাঈদ, মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পী মোঃ ফিরোজ আহমেদ, সাংবাদিক মোঃ সাদেকুর রহমান, প্রাক্তন শিক্ষক ও সমাজ সেবক মোঃ ফয়েজ উদ্দিন ভূঞা। ৪ দিনব্যাপী উৎসবের প্রতিদিনের অনুষ্ঠান মালায় রয়েছে শিশুদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, নাচ ও শিশু চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া উৎসবে শিশুদের জন্য রয়েছে আবৃত্তি, সঙ্গীত ও চিত্রাংকন প্রতিযোগিতা। এবারের উৎসবে জাতীয় ও জেলা পর্যায়ের ৬ জন গুণীজনকে শিশুদের উপস্থিতিতে সংবর্ধিত করা হবে। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাসুকুল ইসলাম মাসুক ও সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু এক বিবৃতিতে ৪ দিনব্যাপী শিশুদের বার্ষিক উৎসবকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ