বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুরঞ্জিতের বক্তব্য নিয়ে সংসদে তোলপাড় (ভিডিও)

যযযযযযযযযযযযযযযযযয (1)বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ অধিবেশনের সময় প্রথম সারিতে কোনো মন্ত্রী না থাকায় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত তার বক্তব্যে বলেন, মার্কিন যুক্তারাষ্ট্রের দেশ দখলের হুমকিতে মন্ত্রী বাহাদুররা সংসদ থেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। সেই সাথে তিনি ‘ভেজাইলা’ মন্ত্রী এমন বক্তব্য রাখায় সংসদে তোলপাড় শুরু হয়। তার বক্তব্যের পর এর প্রতিবাদ করেন, জাহাঙ্গির কবির নানক, চিফ হুইপ ও শামীম ওসমান।
জাহাঙ্গীর কবির নানক বলেন, মন্ত্রীরা পালাননি, মন্ত্রীরা আছেন ওনারা আপনার আশেপাশে আছেন। ওনি (সুরঞ্জিত) নিজেও মন্ত্রী। আমাদের মন্ত্রী মহোদয়রা ঢাকায় বসে মন্ত্রীত্ব করেন না। তাই তারা শুক্রবার শনিবারকে সামনে রেখে অনেকেই নিজ নিজ নির্বাচনীয় এলাকায় সাক্ষাত করতে যান।
তিনি আরো বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ভেজাইলা মন্ত্রী নামে একটি কথা বলেছেন আমার মনে হয় তিনি মনের অজান্তে, অলক্ষ্যে এ কথাটি বলেছেন তাই একথাটি ‘এক্সপাঞ্জ’ করা জন্য মাননীয় স্পিকার আমি আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আমি মনে করি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের এই সংসদের এমপি বানিয়েছেন তারা পরিক্ষিত যারা ২১ আগস্টের বোমা হামলায়ও পালিয়ে যায়নি। এই নেতারা কোনো শক্তির কাছে মাথানত করতে পারেন না। এটি একধারে মন্ত্রীদের যেমন অসম্মান, সেই সাথে যারা মন্ত্রী তাদের অধিকাংশই আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতা তাদেরকেও অসম্মান করা হয়েছে। সাথে সাথে আমাদের শ্রদ্ধেয় নেতা, রাজপথের নেতা জাহাঙ্গীর কবির নানক এবং আমাদের চিপ হুইপ সাহেব পত্রিকা নিয়ে যেটি বলেছেন, কোনো দেশ বাংলাদেশের প্রভু হতে পারে না। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলে যেটি তিনি সারা বিশ্বের কাছে প্রমাণ করেছে। সকল দেশের সাথে আমারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই।
শামীম ওসমান বলে, মার্কিন যুক্তরাষ্ট একটি বৃহত্তর ও গণতান্ত্রিক রাষ্ট্র। তাই বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত কী বলেছেন ইতোমধ্যে আমাদের চিপ হুইপ সাহেব সেটি ব্যাখ্যা করেছেন। এটি জাতীয় সংসদ তাই এখান থেকে যে বক্তব্য হবে সেটি একটি ম্যাসেজ।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশে আজকে একটি ঐক্য গড়ে উঠেছে। তাই সেখানে আমরা যদি এমন কোনো ম্যাসেজ দেই যেই ম্যাসেজটি সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আমি অনুরোধ করব যদি আমাদের মাননীয় সিনিয়র নেতা এবং আমার পিতৃতুল্য নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হয় তিনি নিজে তার বক্তব্য প্রত্যাহার করবেন, আর না হলে যে অংশটি বলেছেন সে অংশটি বাদ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব।

আমাদের সময়.কম

https://www.youtube.com/watch?v=9astm_KVeoQ

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ