বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে : ইনু

mZKZKZসন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।
হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশ ভারত। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে দেশটির অনেক অবদান রয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় দেশটির সহযোগী হিসেবে কাজ করবে বাংলাদেশ। এ বিষয়ে তথ্যের আদান-প্রদান নিয়ে বৈঠকে কথা হয়েছে।
বৈঠকের বিষয়ে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, তিনি তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
তিনি বলেন, হাসানুল হক ইনু একজন মুক্তিযোদ্ধা। তাঁর সঙ্গে কথা বলে ভালো লেগেছে। বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। একে অপরের সহযোগী হিসেবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত