,

আশুগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

20160718_172901ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয় মাঠে এলজিএসপি-২ এর অর্থায়নে আড়াইসিধা ইউনিয়ন পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা।

আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. মোমেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আহমেদ খান, আড়াইসিধা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম মিয়া, আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান সাজু, মো. আব্দুল হক, মুজিবুর মেম্বার, ইউনিয়ন সচিব মো. শাখাওয়াত হোসেন, ইউনিয়নের সকল সাধারন সদস্য, সংরক্ষিত আসনের নারী সদস্য সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মুরুব্বীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বাল্য বিবাহ রোধে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
আলোচনা সভা শেষে বাউল শিল্পীদের পরিবেশনায় মনোরম সঙ্গীত সন্ধা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাউল শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে