বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিদগ্ধ হয়ে মৃত্য: খালেদা জিয়াসহ চারজনের তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

photo-1468225029নিউজ ডেস্ক : হরতাল-অবরোধের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

আগামী ২০ সেপ্টেম্বর এই চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মাজাহারুল ইসলামের আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল।

কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ মামলায় আজ কোনো প্রতিবেদন দাখিল না করায় প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দিন ধার্য করেন আদালত।

খালেদা জিয়া ছাড়া এ মামলায় অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দেন এবং এর পর দফায় দফায় হরতাল পালনের আহ্বান করেন।

এ কর্মসূচি ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন নিহত হয় এবং সরকারের কোটি কোটি টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় গত বছরের ২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে খালেদাসহ চারজনের বিরুদ্ধে একটি নালিশি মামলা করেন।

পরবর্তী সময়ে বিচারক একই দিনে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত