,

গুলশানে হামলা ইতিহাসের বিরল দুর্ঘটনা : রিজভী

rijbiনিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় দেশে উগ্রবাদের এক নতুন বীভৎস রূপ দেখা গেল। বৈশ্বিক সন্ত্রাসের নেটওয়ার্কের আওতায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার আলামত ফুটে উঠলে। এটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল দুর্ঘটনা। এর ব্যাপক প্রভাব পড়বে গোটা জাতির ওপর।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, দেশের যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতে এ দেশের মানুষই যথেষ্ট। এ জন্য সবার আগে প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ করা। জনগণের ঐক্যবদ্ধ শক্তি যেকোনো অশুভ শক্তিকে মোকাবিলা করতে সক্ষম।

বিএনপির এই নেতা বলেন, গুলশানে জিম্মি সংকট মোকাবিলায় সরকারি সিদ্ধান্তের দীর্ঘসূত্রতায় এতগুলো মানুষের প্রাণ ঝরে গেছে বলে দেশের মানুষ বিশ্বাস করে। মানুষ মনে করে, খুব দ্রুত নিরাপত্তা বাহিনী অভিযান চালালে হয়তো অনেক জীবন রক্ষা পেত।

রিজভী বলেন, এই মুহূর্তে দোষারোপ ও বিভাজনের পুরোনো পথে হাঁটলে দেশের সংকট আরও ঘনীভূত হবে। সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী ঘটনায় উগ্রবাদী সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের নির্মূল করতে কোনো পর্দা ঝুলিয়ে রাখলে সংকটের মর্মমূলে পৌঁছানো যাবে না। শর্তের কথা বলে কালক্ষেপণ করে জাতীয় ঐক্যকে বাধাগ্রস্ত করলে অশুভ শক্তিরই বাড়বাড়ন্ত হবে। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তাকে সুরক্ষা দেওয়া যে এ মুহূর্তে অত্যন্ত জরুরি, সেটি অনুভব এবং অভিজ্ঞতার সীমানার মধ্যে আনতে হবে। আর সেটি করতে ব্যর্থ হলে জাতির কাছে দায়ী থাকবে, কারণ তারাই ক্ষমতায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে