মটরসাইকেলের কিনে দেওয়ায় আশুগঞ্জে স্কুল ছাএের আত্নহত্যা

download-98আমিরজাদা চৌধুরী ব্রাহ্মণবাড়ীয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটর সাইকেল কিনে না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে নাহিদুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার চরচারতলা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত নাহিদুল চরচারতলা গ্রামের মৃত মস্তু মিয়ার ছেলে। সে স্থানীয় হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আমাদের কে জানান, নাহিদুল তার মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে। কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল মা মোটরসাইকেল কিনে দেয়ার সামর্থ নেই বললে মায়ের সঙ্গে অভিমান করে নাহিদুল।

পরে সন্ধ্যায় নিজ ঘরে আত্মহত্যা করে সে। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন