,

জঙ্গিরা সরকারের সৃষ্টি, অভিযোগ রিজভীর

Rijviনিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, জঙ্গিদের অপতৎপরতার বৈশিষ্ট্যে প্রমাণিত হয়, জঙ্গিরা সরকারেরই সৃষ্টি। বিএনপিসহ বিরোধী দলকে জঙ্গিবাদের সঙ্গে জড়ানোর জন্য সরকারই জঙ্গি সৃষ্টি করে দেশব্যাপী খুনোখুনি করাচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন রিজভী।

রিজভীর ভাষ্য, সরকার জঙ্গিবাদ দমনে অভিযান চালালেও উগ্রবাদীদের তৎপরতা কোনো অংশে কমেনি। রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রধানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর আগে রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি দেওয়া হয়। সরকার জঙ্গিবাদের নেটওয়ার্ক উচ্ছেদে অনাগ্রহী বলেই জঙ্গিরা নির্বিঘ্নে তাদের অপতৎপরতা চালাচ্ছে।

রিজভীর দাবি, সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডে সরকারি লোকজনের বক্তব্য ও রহস্যজনক ভূমিকায় জনমনে স্পষ্ট হচ্ছে যে এসব ঘটনা সরকারের অগোচরে হচ্ছে না। সরকার তার অবৈধ সত্তা নিয়ে উদ্বিগ্ন। কখন কী ঘটে যায়, এই আশঙ্কায় সরকার সব সময় দেশে একটি অস্থিতিশীল পরিবেশ বজায় রাখতে চায়। নৈরাজ্য ও অস্থিতিশীলতা সরকারের টিকে থাকার গ্যারান্টি।

রিজভীর অভিযোগ, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই সারা দেশে তারা ‘গডফাদার’ তৈরি করে। এখন দেশের প্রতিটি জেলা-উপজেলায় গডফাদার তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে