,

বড় পুকুরিয়া মামলা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল

1459833687410নিউজ ডেস্ক : বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে আবেদনটি করেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

গত বছরের ১৭ সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট বেঞ্চ বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন খারিজ করে রায় দেন। গত ২৫ মে এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এবার সেই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করলেন খালেদা জিয়া।

আবেদন প্রসঙ্গে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, খালেদা জিয়া এ রায়ের বিরুদ্ধে আজ লিভ টু আপিল দায়ের করেছেন। আবেদনে মামলা বাতিল এবং স্থগিত চাওয়া হয়েছে।এই মামলার বিচারকাজ ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক আমিনুল ইসলামের আদালতে চলছে। আগামী ১৭ জুলাই মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করা হয়।

এ মামলায় চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়। ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে