জঙ্গিদের ক্লোন হচ্ছে আ. লীগ : রিজভী

photo-1466870260নরসিংদী প্রতিনিধি : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জঙ্গিদের ক্লোন হচ্ছে আওয়ামী লীগ। জঙ্গিরা কুপিয়ে মানুষ হত্যা করে। রাতের অন্ধকারে মানুষের সহায়-সম্বল লুট করে নেয়। আওয়ামী লীগও একই কাজ করে। হত্যা আর রক্তপাত হচ্ছে আওয়ামী লীগের সংস্কৃতি। কারণ তারা গণতন্ত্র বোঝে না।

রিজভী আরো বলেন, পার্লামেন্টে এলাকার মানুষের অভাব-অভিযোগ ওঠার কথা। কিন্তু সেখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংসদ এখন বিচিত্রা অনুষ্ঠানের স্থানে পরিণত হয়েছে। উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্য দিয়ে যেখানে সাধারণ মানুষের অধিকার আদায়ের কথা হবে; সেখানে আওয়ামী লীগ নেতারা খোশগল্প করে সময় কাটান।

আজ শনিবার সন্ধ্যায় চিনিশপুরে নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নাল আবেদিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, যুবদলের আহ্বায়ক মহসিন হুসাইন বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওসমান মোল্লা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন