,

শক্তিধর দেশগুলো সর্প হইয়া দংশন করে ওঝা হইয়া ঝাড়ে : সংসদে মতিয়া চৌধুরী

motia-chowdhuryনিউজ ডেস্ক : বিশ্বের শক্তিধর দেশ এবং দেশীয় ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালিয়ে গুপ্তহত্যায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, শক্তিধর দেশগুলো সর্প হইয়া দংশন করে ওঝা হইয়া ঝাড়ে।

আজ বুধবার দশম জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

মন্ত্রী বলেন, শক্তিধর দেশগুলো চোরকে বলে চুরি করতে, আর গৃহস্থকে বলে সাবধান থাকতে। এরা সর্প হইয়া দংশন করে ওঝা হইয়া ঝাড়ে। তারা একদিকে লাদেনের প্রশংসা করে, আবার প্রয়োজন পড়লে সমুদ্রে ফেলে দেয়। এরা একই শক্তি। এই শক্তি এবং দেশীয় ষড়যন্ত্রকারীরা জঙ্গি তৎপরতা চালিয়ে গুপ্তহত্যায় মেতে উঠেছে।

চোরাগোপ্তা এই হত্যাকাণ্ড নিয়ে সময়ে অসময়ে শক্তিধর এসব দেশের আহা উহুর সীমা নেই উল্লেখ করে মতিয়া বলেন, এখন এই শক্তিধর দেশগুলোতে একের পর এক, গন্ডায় গন্ডায় মানুষ খুন হচ্ছে। এমনকি এমপিকেও হত্যা করা হচ্ছে। তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হয়, বর্তমানে সবারই কপালে একটু ভাঁজ পড়েছে। বানরের লেজে আগুন দিয়ে ছেড়ে দিয়েছিল অন্যের বাড়িতে আগুন লাগাতে। এখন সেই আগুন নিজেদের বাড়িতেও ছড়িয়ে পড়েছে। আমাদের সবার মনে রাখতে হবে ব্যাধি সংক্রামক, সুস্থতা সাবধানতা সহকারে পরিচর্যার মাধ্যমে অর্জন করতে হয়।

মতিয়া জঙ্গিবাদ বিরোধী ফতোয়ার জন্য আলেমদের ধন্যবাদ জানিয়ে বলেন, ফতোয়ার জন্য দস্তখত সংগ্রহেও বাধা দিয়েছিল জঘন্য খুনি জঙ্গিরা। এই জঙ্গিদের কর্মকাণ্ডে সারা বিশ্বে শান্তির ধর্ম ইসলামে বিশ্বাসী মুসলমানদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমাদের ব্যবসা-বাণিজ্য, চাকরির বাজার হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা আছে।

সঞ্চয়পত্রে সুদের হারের ‘বৈষম্য’ কমানোর তাগিদ

বাজেটের ওপর আলোচনায় কৃষিমন্ত্রী মতিয়া সঞ্চয়পত্রে সুদের হারের ‘বৈষম্য’ কমানোর তাগিদ দেন। অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘সঞ্চয়পত্রের ক্ষেত্রে দেখা যায়, দুই ধরনের সুদের হার। সরকারি কর্মচারীরা পায় বেশি হারে সুদ। সাধারণ মানুষ পায় কম হারে সুদ। এটি কেন? সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এই বৈষম্য থাকা উচিত নয়। আর সঞ্চয়পত্রে সুদ হ্রাসই যদি আমাদের উদ্দেশ্য হয় তাহলে আমি সঞ্চয়পত্র ক্রয়কারীদের মধ্যে যারা বৃদ্ধ/বৃদ্ধা তাদের ‘বয়স্ক ভাতা’ দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে তাগিদ দেব। কারণ এই স্তরের লক্ষ লক্ষ বৃদ্ধ-বৃদ্ধাদের প্রতি আমাদের দায়িত্ব আছে।’

বিদেশিদের কাছ থেকে ২৫ শতাংশ আয় কর নেওয়ার প্রস্তাব

বাজেট আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের আয় থেকে ২৫ শতাংশ আয় কর নেওয়ার প্রস্তাব করেন। তিনি বলেন, কথায় কথায় বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ বন্ধ করা প্রয়োজন। তাদের কাছ থেকে ২৫ শতাংশ আয়কর ধার্য করার প্রস্তাব করছি। তাহলে বছরে ৮০০ কোটি টাকা পাওয়া যাবে।

বাজেট আলোচনায় আরও অংশ নেন আবুল হাসনাত আবদুল্লাহ, এইচ এন আশিকুর রহমান, দবিরুল ইসলাম, ফজিলাতুন্নেসা বাপ্পি, সালাহউদ্দিন আহমেদ মুক্তি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ