,

শত্রু মোকাবিলায় ভুল হলে সংশোধন করা যাবে: ইনু

innuকুষ্টিয়া অফিস : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। শত্রু মোকাবিলায় এই যুদ্ধ পরিস্থিতিতে কোনো ভুল-ত্রুটি যদি হয়, তা সংশোধন করা যাবে। তবে জঙ্গিদের একচুল ছাড় দেওয়া হবে না।

আজ মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাড়িতে জাসদের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি দেশে গুপ্তহত্যা প্রসঙ্গে জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু বলেন, সন্ত্রাসী ও গুপ্তহত্যাকারীরা নির্বিচারে সাধারণ নিরপরাধ মানুষ মারছে। সভ্যতা ও রাষ্ট্রের বিরুদ্ধে বর্বর যুদ্ধ ঘোষণা চালাচ্ছে।

এ সময় সেখানে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে