বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার আহ্বানে ‘অবাক’ হানিফ

2cac18205af07cc8079993d1b6b32bf8-526ce43b4f128-hanif-1নিজস্ব প্রতিবেদক : দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে ‘খুব অবাক’ হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় এ কথা বলেন হানিফ।
আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে ওই যৌথসভার আয়োজন করা হয়। ওই দিন দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা হবে।
বিএনপির চেয়ারপারসনের বক্তব্য সম্পর্কে হানিফ বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) বক্তব্য শুনে অবাকই হয়েছি।’
গতকাল সোমবার এক ইফতার মাহফিলে খালেদা জিয়া অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে জিয়াউর রহমান ফাউন্ডেশনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বিএনপির চেয়ারপারসনের ওই বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে এতিমদের টাকা আত্মসাৎ করেছেন। উনি আবার গরিব-অসহায় মানুষের সেবায় এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। এটা ভূতের মুখে রাম নামের মতো অবস্থা।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গুপ্তহত্যার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। গুপ্তহত্যার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
হানিফ বলেন, ‘আশ্বস্ত করতে চাই—প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গুপ্তহত্যা বন্ধ করতে সক্ষম হব আমরা।’
যৌথসভায় খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অহেতুক সমালোচনা করে লাভ নেই। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। উন্নত দেশগুলোতে যেভাবে জঙ্গি দমন করা হয়—এদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেভাবেই এগোচ্ছে।
কামরুল ইসলাম বলেন, ‘আসুন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমর্থন করি, সহযোগিতায় এগিয়ে আসি। অহেতুক তাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক কথাবার্তা না বলি।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে যৌথসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত