বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযানে কোনো সন্ত্রাসী ধরা পড়েনি : এরশাদ

H-M-ershad-shadhinbangla24নিউজ ডেস্ক : সাঁড়াশি অভিযানের নামে রমজান মাসে নিরীহ জনগণকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ অভিযানে কোনো অপরাধী, সন্ত্রাসী ধরা পড়েনি বলেও অভিযোগ করেন তিনি।

রাজধানীর শ্যামপুর বালুর মাঠে আজ শনিবার শ্যামপুর-কদমতলী জাপার ইফতার অনুষ্ঠানে এরশাদ এ দাবি করেন।
এরশাদ বলেন, ‘পাশের দেশ আজ আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে, যা আমাদের জন্য লজ্জাজনক। এক সময় শুনেছি ক্রসফায়ার। এখন বন্দুকযুদ্ধ।
এটা কীসের আলামত। তারা কি মানুষ না! বিচার পাওয়ার অধিকার কি তাদের নেই?’ তিনি বলেন, দেশে এত রক্তপাত, এর জন্য পরিবর্তন দরকার। মানুষও আজ পরিবর্তন চায়।

অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, দেশের মানুষ আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। মানুষের জানমালের নিরাপত্তা দায়িত্ব সরকারের, এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিলে মানুষের ভেতরে ক্ষোভ বাড়বে।

জাপার স্থানীয় সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত