বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাসদ ও আ.লীগ বিতর্কে খালেদার খুশি হওয়ার কিছু নেই : ইনু

inuনিউজ ডেস্ক : জাসদ ও আওয়ামী লীগের মধ্যে অতীত নিয়ে বিতর্কে খালেদা জিয়ার খুশি হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, জাসদ ও আওয়ামী লীগের মধ্যে অতীত নিয়ে বিতর্কে খালেদা জিয়ার খুশি হওয়ার কিছু নেই, নাক গলিয়েও কোনো লাভ নেই।

তিনি বলেন- যুদ্ধাপরাধের বিচার, ৭৫ এ বঙ্গবন্ধু হত্যার বিচার, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার, আগুন সন্ত্রাস ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যার বিচার, দুর্নীতির মামলার বিচার, গুপ্তহত্যা-উগ্রবাদ-জঙ্গিবাদ মোকাবেলার প্রশ্নে জাসদ ও আওয়ামী লীগসহ ১৪ দল ঐক্যবদ্ধ।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া জাসদের বিরুদ্ধে বিষোদগার করার যতই চেষ্টা করুক না কেন ঊনার এবং বিএনপি-জামায়াতের অপকর্ম-অপরাধ কোনোভাবেই আড়াল হবে না। জঙ্গি মুক্ত, রাজাকার-যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়তে জাসদসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলিষ্ঠ ঐক্য বহাল থাকবে।

সভায় আরো বক্তৃতা করেন দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, অ্যাড. শাহ জিকরুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত