,

আসল ঘটনা আড়াল করতেই ফাহিমকে ক্রসফায়ার : বিএনপি

rizviনিউজ ডেস্ক : জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের আসল ঘটনা আড়াল করতেই মাদারীপুরের কলেজ শিক্ষক রিপন চক্রবর্তী হত্যাচেষ্টার সময় হাতেনাতে আটক গোলাম ফায়জুল্লাহ ফাহিমকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রতিটি উগ্রবাদী চক্রর সাথে সরকার জড়িত। জঙ্গিদের গ্রেফতার করে আইনী প্রক্রিয়ায় না নিয়ে ক্রসফায়ার দিয়ে হত্যা করে প্রকৃত অপরাধীদের আড়াল করছে সরকার। জঙ্গিবাদের কুয়াশার মধ্যে সরকার নিমজ্জিত।

তিনি আরও বলেন, জঙ্গি দমনের নামে এক চরম প্রহসন অনুষ্ঠিত করছে সরকারের দায়িত্বশীল লোকেরা। মামলা হচ্ছে, তদন্ত হচ্ছে, কিন্তু কুপিয়ে হত্যাকারী প্রকৃত অপরাধীরা অধরাই থেকে যাচ্ছে। হত্যা রহস্যের কোন কুল-কিনারাই বের হচ্ছে না। অথচ সরকারী বাহিনী ক্ষুধার্থ নেকড়ের মতো গ্রাম, শহর, নগর, বন্দরে হামলা করেছে।

রিজভী অভিযোগ করেন, গ্রেফতার করে  জঙ্গি দমন সরকারের উদ্দেশ্য নয়। ভোটার বিহীন সরকারের আসল উদ্দেশ্য হচ্ছে বিএনপির নেতাকর্মীদের ওপর ক্র্যাকডাউন এবং অপপ্রচার চালিয়ে দলটির সমুলে বিনাশ সাধন করার চক্রান্ত করা হচ্ছে।

তিনি বলেন, ভোটার বিহীন সরকারের প্রধান টার্গেট হচ্ছে বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া। সেই কারণেই দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে শুক্রবার যৌথ অভিযান শেষ হয়েছে বলা হলেও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছেই।

তিনি বলেন, শুক্রবার থেকে শনিবার পযর্ন্ত রাজধানীর পল্লবী, ফেনীর সোনাগাজী, খুলনা, বাগেরহাট, নাটোরসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। পর্যন্ত বিএনপির ২৭শ’র অধিক নেতাকর্মীদের গ্রেফতার জ করেছে।

যৌথ অভিযানে ২৭শ’রও বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে বলে জানান তিনি।

ভোটারবিহীন সরকারকে তার পাপস্খালনের জন্য সকল অনাচার, উৎপীড়ন, জুলুম-নির্যাতন, পুলিশের বেপরোয়া আচরণ বন্ধ করে স্বচ্ছ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি করেন রিজভী।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু,  সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,  সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে