,

প্রথম রমজানে এতিমদের সঙ্গে ইফতার করবেন খালেদা

Khaledaনিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় এবারো প্রথম রমজানে এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে খালেদা জিয়ার আমন্ত্রণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, এরপর আগামী ১১ জুন রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের ৪নং হলে রাজনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করবেন বেগম জিয়া।

বিএনপি চেয়ারপারসন প্রতি রমজানের ন্যায় এবারো দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী, কূটনীতিকদের সম্মানে নিজে ইফতার পার্টির আয়োজন করছেন। অন্যদিকে আবার তিনি ঢাকা মহানগরসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোট শরিকদের বাইরেও দুই-একটি রাজনৈতিক দল এবং বিএনপি সমর্থিত পেশাজীবী সংগঠনের ইফতারেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিকে যেসব ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া উপস্থিত থাকতে পারবেন না সেখানে দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা প্রতিনিধিত্ব করবেন। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে