বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দমন-পীড়নে গণতন্ত্রের সব স্তম্ভ ভেঙে দিয়েছে : ফখরুল

1465205935ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনরা বিরোধী দলের ওপর দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রের সব স্তম্ভ ভেঙে দিয়েছে। দেশকে এ অবস্থা থেকে বের করে আনার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সত্যিকার অর্থে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন এলাকরা বিএনপির নেতাকর্মীদের উদ্দ্যেশে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

সরকার অবিলম্বে এ ধরনের নির্বাচনের ব্যবস্থা না করলে দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আজকে উগ্রবাদ, জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা বলেন সবকিছুর মূলে হচ্ছে গণতন্ত্রকে সংকচিত করা এবং বিরোধী মতকে সহ্য করতে না পারা। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে দলমত নির্বিশেষে সকলকেই কাজ করতে হবে। আজকে বাংলাদেশের সমস্ত সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলো এ নির্বাচনকে শুধু প্রহসন নয় মারাত্মক নির্বাচন হয়েছে যেখানে প্রায় ১৩০ জন মারা গেছে।

তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল নির্বাচনের জন্য যাদের আলাদা কোনো প্রস্তুতি নিতে হয় না। ১৯৯১ সালে বিজ্ঞ রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলেছিলেন যে, বিএনপি ১০-১১টি আসনে প্রার্থী দিতে পারবে। অথচ দেখা গেল, বিএনপি সরকার গঠন করেছে।

এর পরে মির্জা ফখরুল সদর উপজেলা বেগুন বাড়ি ইউনিয়ন নির্বাচনে সংহিসতায় এলাকা পরিদর্শন ও আহতদের দেখতে যান। ৩টা ৪৫ মিনিটে সৈয়দপুর বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত