,

নির্বাচন ও ইসি প্রশ্নবিদ্ধ : রওশন

rowshan-ershadনিজস্ব প্রতিবেদক : সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু না হওয়া এবং শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আজ রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এ মন্তব্য করেন।

রওশন এরশাদ বলেন, ‘ইউপি নির্বাচনে যা হয়েছে, তা জনগণ ও আমরা আশা করিনি। নির্বাচন সুষ্ঠু হয়নি। এই মারামারি আশা করিনি। ১১২ জন কেন মারা গেলেন? কী কারণে মারা গেলেন? এ জন্যই নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ, নির্বাচন প্রশ্নবিদ্ধ।’

চট্টগ্রামে জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যার নিন্দা জানিয়ে রওশন এরশাদ বলেন, যে ঘটনা ঘটেছে, সেটা নিন্দনীয়। এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য সতর্ক থাকতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলা যাবে না। পুরো বিশ্বে জঙ্গির উত্থান ঘটছে। এটাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। জঙ্গি উত্থানের ভয়ে বিনিয়োগ হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে