শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

index7জেলা সদর হাসপাতাল থেকে বৃহস্পতিবার দুপুরে অভিনব কায়দায় নবজাতক চুরির ঘটনা ঘটেছে। সদ্যজাত সন্তান হারিয়ে শহরতলীর সুহিলপুর মীরহাটি গ্রামের রিকশাচালক আবদুর রউফের স্ত্রী এখন পাগলপ্রায়।

জানা গেছে, জেলার সদর উপজেলার সুহিলপুর মীরহাটি গ্রামের আবদুর রউফের স্ত্রী বুধবার জেলা সদর হাসপাতালে ভর্তি হন। ওই দিন দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক ছেলে সন্তানের জন্ম হয়। প্রসবের পরই অপরিচিত এক নারী (৩৫) ওষুধ, খাবার এবং শিশুটির মাকে সেবা দিয়ে সহযোগিতা করতে থাকে। হতদরিদ্র রিকশাচালক আবদুর রউফ ও তার স্ত্রী বিষয়টিকে মানবিকতা হিসেবেই মেনে নেয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের কর্তব্যরত সেবিকা ওষুধের স্লিপ দিলে আব্দুর রউফ ওষুধ কিনতে বেরিয়ে যান। তার ফিরতে দেরি দেখে ওই সেবিকা পুনরায় স্লিপ দিয়ে ওষুধ আনার জন্য তাগাদা দেয়। এসময় ওই অপরিচিত নারী নবজাতক শিশুকে কোলে নিয়ে ওষুধ কিনে আনার ভান করে ওয়ার্ড থেকে বের হয়ে যান। আর এই যাওয়ার পরই সদ্যজাত শিশুসহ নিখোঁজ হন ওই নারী। আবদুর রউফ ফিরে এসে এই ঘটনা জেনে  হাসপাতালের সামনের সকল ওষুধের দোকান তন্ন তন্ন করে খোঁজেও পাননি ওই নারীকে। এদিকে, সন্তান হারিয়ে প্রসূতি মা এখন পাগলপ্রায়।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, যেভাবে মহিলাটি তাদের দেখাশুনা করছিলো তাতে মনে হয়েছে তিনি রোগীর নিকটাত্মীয়। অন্যদিকে, রোগীর লোকজন মনে করেছেন ওই মহিলা হাসপাতালের লোক।

মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা