বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাম মাত্র ফি-তে ভারতকে ট্রানজিট দিচ্ছে সরকার: রিজভী

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার দিন দিন দেশের সার্বভৌমত্ব দুর্বল করে দিচ্ছে। ‘সরকার নাম মাত্র ফি’র বিনিময়ে ভারতকে ট্রানজিট দিচ্ছে। এটা ট্রানজিট নয়, এটা হলো করিডোর।তিনি বলেন, সরকার নাম মাত্র ১৮৮ টাকা ‘সামান্য ফি-তে এই সুবিধা দেয়া দিচ্ছে ভারতকে। কিন্তু বিশ্লেষকরা, মনে করেন এই ফি অনেক বেশি হওয়া দরকার ছিলো। আসলে এটা ফি না, আসল ফি হচ্ছে- ভোটারবিহীন সরকারকে সমর্থন। সরকারের কাছে প্রশ্ন রেখে রিজভী বলেন, দেশবাসী জানতে চায়, কত দামে ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন।

rizvii

 

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মৌলিক অধিকার, বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান প্রেক্ষাপট’- শীর্ষক এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীনতা ফোরাম’ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।

 

 

তিনি অভিযোগ করে বলেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা দিয়েছে।এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘আসলাম চৌধুরীর নামে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হলো। অথচ ভারতে বসে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই হয়নি। ষড়যন্ত্রের প্রশ্নই আসে না। কারণ, বিএনপি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। তাছাড়া ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদিও এটা পরিষ্কার করেছেন। ভারত বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। তারা বাংলাদেশের ভোটারবিহীন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। তারাই মোসাদকে তাদের দেশে এনে সভা করেছে। এ জন্য সরকার তাদের বিরুদ্ধে বন্ধুপ্রতীম প্রতিবাদ করতে পারতেন। কিন্তু সেটা করা হয়নি।

 

 

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘বিএনপির কোনো নেতা আজ যদি ফরিদপুরে কোনো অনুষ্ঠানে যান, আর কালকে যদি আওয়ামী লীগ বলে, সেখানে বসে ওই নেতা সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছে- তা কেউ বিশ্বাস করবে? এ কথা যেমন কেউ বিশ্বাস করবে না, তেমনি ভারতে বসে আসলাম চৌধুরী ষড়যন্ত্র করেছে- এ কথাও কেউ বিশ্বাস করে না। উদ্দেশ্যমূলকভাবে সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

 

 

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিদায়ী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত