,

ট্রানজিট, অল্প দামে স্বাধীনতা বিক্রি : রিজভী

2238নিজস্ব প্রতিবেদক : ভারতকে ট্রানজিট দেওয়ার সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটি হচ্ছে অল্প দামে দেশের স্বাধীনতা বিক্রি করে দেওয়া। ট্রানজিটের কারণে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন ওই আলোচনার আয়োজন করে।

রিজভী বলেন, ‘আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত যে ল্যান্ড ট্রানজিট দেওয়া হচ্ছে, এটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং অল্প দামে দেশের স্বাধীনতা বিক্রি করে দেওয়া। সরকার আত্মাকে বিক্রি করে দিয়েছে পার্শ্ববর্তী দেশের কাছে।’

ট্রানজিট নয়, আসলে ভারতকে করিডর দেওয়া হয়েছে দাবি করে রিজভী বলেন, ‘একই দেশের মাল আবার একই দেশে যাবে আমার দেশের মধ্য দিয়ে—এটা ট্রানজিট না, এটা করিডর। করিডর মানেই হচ্ছে বিপর্যয়কর বিষয়।’ তিনি অভিযোগ করেন, করিডরের মাশুলও কম ধরা হয়েছে।

ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ায় বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে রিজভী বলেন, ‘ভারতের সাতটি প্রদেশে কেউ স্বাধীনতা দাবি করছে, কেউ স্বায়ত্তশাসন দাবি করছে। এগুলো দমন করার জন্য নাকি অস্ত্রশস্ত্র যাবে, তাহলে দেশের নিরাপত্তা কোথায় থাকবে?’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে