,

সব হত্যাকাণ্ডে আ’লীগ জড়িত, তাই খুনিরা ধরা পড়ে না : খালেদা জিয়া [ভিডিও]

khaleda_ziaনিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরা জড়িত বলেই খুনিরা ধরা পড়েনি।

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তখন খালেদা জিয়াও আয়োজিতদের বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সু মঙ্গল ভিক্ষু, সাচিং ভ্র জেরী, দয়া নন্দ ভিক্ষু, শান্তি রক্ষিত থের, সুশীল বড়ুয়া, চন্দ্রগুপ্ত বড়ুয়া, প্রবীণ চন্দ্র চাকমা, সনত তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান প্রমুখ।

https://youtu.be/F10NzCkoU0c

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে