,

মুসলিম বিশ্বের সমর্থন পেতেই আসলামকে গ্রেফতার

gayesharনিউজ ডেস্ক : মুসলিম বিশ্বের সমর্থন পেতে বর্তমান সরকার মিথ্যা ষড়যন্ত্রের নাটক সাজিয়ে দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘বর্তমান সরকার অবৈধ। এদের জনগণ যেমন তাদের চায় না, বহির্বিশ্বেও তাদের কোনো বৈধতা নেই। এজন্যই তারা মুসলিম বিশ্বের সমর্থন পেতে নানা ষড়যন্ত্র করছে।’

মঙ্গলবার দুপুরে পুরানা পল্টনের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে লেবার পার্টির এক আলোচনা সভায় গয়েশ্বর এই অভিযোগ করেন।

বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল মতীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে মাওলানা মতীনের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, ‘যে সরকারকে দেশের জনগণ চায় না, তাদের পতনে ষড়যন্ত্রের প্রয়োজন নেই। দেশের ১৬ কোটি মানুষই বর্তমান সরকারকে উৎখাত করতে চাইছে।’

তিনি বলেন, ‘ষড়যন্ত্র শেখ হাসিনা ও তার দলের ব্যক্তিগত অর্জন। তারা ষড়যন্ত্র ছাড়া কিছুই বোঝে না। তাই তাদের মুখে কেবল ষড়যন্ত্রের কথা।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাদের জেলে পাঠিয়ে দলকে টুকরো টুকরো করার ফন্দি আঁটছে সরকার। তবে এটাও সত্য খালেদা জিয়াকে জেলে নিলে, দ্রুতই শেখ হাসিনাকেও সেখানে দেখা যাবে।’

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, লেবার পার্টির মহাসচিব হামদুল্লা আল মেহেদী, সহসভাপতি অ্যাডভোকেট ফারুক রহমান, যুগ্ম মহাসচিব উম্মে হাবিবা রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর