বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি ৪ জনে ১ জন নারীই গর্ভপাত করান

 

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে বছরে প্রতি চার জন গর্ভবতী নারীর একজন গর্ভপাত করান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) এক প্রতিবেদনে বলা হয়, বছরে বিশ্বে মোট ৫৬ মিলিয়ন নারীর গর্ভপাত হচ্ছে, যা আগের চেয়ে অনেক বেশি।গবেষকদের মতে, দরিদ্র দেশগুলোতে গত ১৫ বছরে অবস্থার কোনো উন্নতি হয়নি। তবে গর্ভপাতের ঘটনা বেশি ঘটছে উন্নয়নশীল দেশগুলোতে। আর এটি হচ্ছে কোথাও জনসংখ্যা বৃদ্ধির কারণে আবার কোথাও হচ্ছে পরিবার ছোট রাখার ইচ্ছা থেকে।

2016_05_13_21_15_27_Ka3tNkpmIH7pMCUQrcpXJfe51rlKLt_original

গবেষণায় বলা হয়, ধনী দেশগুলোতে গর্ভপাতের হার কিছুটা কমে এসেছে। এসব দেশে প্রতি এক হাজার গর্ভবতী নারীর মধ্যে গর্ভপাত করানোর সংখ্যা ২৫ থেকে কমে ১৪ জনে দাঁড়িয়েছে। গবেষকরা জানান, গর্ভপাত সব জায়গাতেই হচ্ছে, সেটি বৈধ হোক আর না হোক।

বিজ্ঞানীদের মতে, গর্ভপাত-বিরোধী আইন গর্ভপাত কমাতে পারছেনা বরং এর কারণে অবৈধ বা অনিরাপদ গর্ভপাত দিকে যাচ্ছে অনেকে। ১৯৯০-৯৪ সাল পর্যন্ত সময়ে গর্ভপাতের পরিমাণ ছিলো বছরে ৫০ মিলিয়নের মতো। ২০১০-১৪ পর্যন্ত সময়ে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫৬ মিলিয়নে।

তাদের মতে, যেসব জায়গায় জন্মনিরোধক সামগ্রীর অপ্রতুলতা রয়েছে সেখানে গর্ভপাতের হার বেশি। আর অনেক নারী বলছেন যে মূলত পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করেই তারা জন্মনিরোধক সামগ্রী ব্যবহার করেননা।