,

পিঁয়াজের কেজি ৫০ পয়সা!

3আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গবাদ জেলার কৃষক রবিন্দ্র মধুকর পার্শ্ববর্তী লসুর বাজারে গিয়ে ৪৫০ কেজি পিঁয়াজ বিক্রি করে বিস্মিত হলেন। কারণ এতো পিঁয়াজ বিক্রি করে তিনি পেলেন মাত্র ১৭৫ রুপি। পিঁয়াজের আকস্মিক দরপতনে সেখানে পানির দরে বিক্রি হচ্ছে পিঁয়াজ।

আওরঙ্গবাদের এই কৃষকের মত অবস্থায় পড়েছেন আরও অনেকেই। টাইমস অব ইন্ডিয়ায় তিনি বলেছেন, ‘আগে যখন শুনতাম কোন কৃষক আত্মহত্যা করেছেন তখন অবাক হতাম। কিন্তু এইবার পিঁয়াজ বিক্রি করে আমি এতোটাই হতাশ যে আত্মহত্যা করতে ইচ্ছা করছে।’

লসুর বাজার পিঁয়াজের সবচেয়ে বড় পাইকারি আড়তের একটি। সেখানে অনেক কৃষক প্রতি কেজি পিঁয়াজ ৫০ পয়সাতেও বিক্রি করছেন। বেশিরভাগ কৃষকই শেষ পর্যন্ত তাদের খরচের টাকা পর্যন্ত তুলতে পারেননি। এই পরিমাণ লোকসান হওয়ায় পথে বসে গেছেন অনেকেই।

ভারতের বেশ কয়েকটি রাজ্য তীব্র খরায় আক্রান্ত হওয়ায় অনেক কৃষকই এবার আখের চাষ বাদ দিয়ে পিঁয়াজের চাষ করেছিলেন। ফলে প্রয়োজনের তুলনায় ফলন বেশি হওয়ায় হুট করে পিঁয়াজের দাম পড়ে গেছে।

কৃষকরা সরকারের কাছে আবেদন জানিয়েছে তাদের কাছ থেকে একটা ন্যায্য মূল্য ধরে পিঁয়াজ কিনে নেয়ার জন্য। এর প্রেক্ষিতে বিজেপির আঞ্চলিক মুখপাত্র শিরিশ বোরাল্কার বলেছেন, কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছে ১৫ হাজার টন পিঁয়াজ তারা কৃষকদের কাছ থেকে ক্রয় করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে