,

নিজামীর মৃত্যুদণ্ড সমর্থন করে ভারত

thumb2-nizami-1-1462434336আন্তর্জাতিক ডেস্ক : মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত। এতে জানানো হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া সমর্থন করে দেশটি।

বিষয়টিকে বাংলাদেশের ‘আভ্যন্তরীণ ইস্যু’ উল্লেখ করে এই বিচারে বাংলাদেশে ব্যাপক জনসমর্থন রয়েছে বলে জানায় ভারত। বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধাপরাধ বিচারের বিষয়টি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। দেশটিতে এর ব্যাপক জনসমর্থন রয়েছে।’

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।

নিজামীর আপিল শুনানি শেষে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে গত ৬ জানুয়ারি সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত রায় দেয় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ। গত ১৫ মার্চ আপিল মামলাটির ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সর্বোচ্চ আদালত।

এদিকে রায় কার্যকরের পর নিজামীকে ‘পরম বন্ধু’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক বিবৃতিতে নিজামীকে ‘নিষ্পাপ’ আখ্যা দিয়ে ফাঁসির বিরোধীতা করেন। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে