,

শিশুদের জিহাদ শেখাতে আইএসের মোবাইল অ্যাপ

 

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন এমন কিছু কৌশলে তাদের জিহাদ ছড়িয়ে দিচ্ছে যেটা কেউ চিন্তাও করবে না। ইন্টারনেটে আইএসের দখল চমৎকার। তারা জানে আগামী প্রজন্ম বেড়ে উঠছে স্মার্ট ফোন এবং ইন্টারনেটের মধ্য দিয়ে। জিহাদ সম্পর্কে শিশুরা যাতে পরিষ্কার ধারণা পায় সেজন্য একটি মোবাইল অ্যাপ চালু করেছে ইসলামিক স্টেট।

ISIS-app

লং ওয়ার জার্নালের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এই অ্যাপের মাধ্যমে শিশুরা আরবি অক্ষর এবং অভিধান শিখতে পারবে। এছাড়াও জিহাদের সাথে সম্পর্কিত অনেক শন্দ, যেমন ট্যাঙ্ক, বন্দুক কিংবা রকেট ইত্যাদিও শিখতে পারবে তারা। আইএসের ‘লাইব্রেরি অব জিল’ থেকে এই অ্যান্ড্রয়েড অ্যাপটি প্রকাশ করা হয়েছে।

 

অ্যাপটিতে জিহাদি থিম ও ব্যাকগ্রাউনড ব্যবহার করা হয়েছে। আইএস টেলিগ্রাম চ্যানেল ব্যাবহার করে তাদের ফাইল শেয়ার করার ওয়েবসাইটে অ্যাপটি প্রকাশ করেছে। তাছাড়া এখানে বাচ্চাদের আরবি শব্দ শেখানোর জন্য ইসলামী গান এবং লেখা শেখানোর জন্য গেমসের ব্যবস্থা রয়েছে।

ভবিষ্যৎ প্রজন্ম যাতে তাদের মতাদর্শে বড় হতে পারে সেজন্য আইএস শিশুদের জিহাদ শিক্ষা দেয়ার ব্যাপারে খুবই সচেতন। তারা এমনকি শিশুদের নিয়ে একটি বাহিনীও গড়ে তুলতে চাচ্ছে। তাদের পরিচালিত স্কুলগুলোতে শিশুদের যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হয়। সেখানে শিশুদের শিরশ্ছেদের মত বিষয়গুলোর সাথেও পরিচয় করিয়ে দেয়া হয়। তবে এই প্রথম তারা মোবাইল ফোনের অ্যাপ নিয়ে এলো বাজারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে