,

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী মেয়র বাংলাদেশের নাদিয়া

photo-1463073505নিউজ ডেস্ক : যুক্তরাজের ক্যামডেন শহরের কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া শাহ মেয়র নির্বাচিত হয়েছেন। ক্যামডেন কাউন্সিলে গতকাল বুধবার লেবার পার্টির কাউন্সিলর নাদিয়া শাহকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়।

এর মধ্য দিয়ে ব্রিটেনের প্রথম মুসলিম নারী মেয়র হিসেবে নির্বাচিত হলেন নাদিয়া শাহ। ক্যামডেনে জন্ম নেওয়া নাদিয়ার পূর্বপুরুষের ভিটা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়।

ক্যামেডনের সরকারি ওয়েবসাইট অনুযায়ী, ২০১৪ সালে নাদিয়ার রাজনীতিতে হাতে খড়ি। রিজেন্ট পার্কের যে আসনটিতে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, এর আগে এই আসনের কাউন্সিলর ছিলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ।

মেয়র হিসেবে শপথ নেওয়ার পর হ্যামহাই অনলাইনের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে নাদিয়া জানান, তাঁর এই অর্জন ব্রিটেন এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখবে।

ব্যক্তি জীবনে নাদিয়া তিন সন্তানের জননী। তাঁর স্বামী জলিল শাহ ক্যামডেন কাউন্সিলের ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে