ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হচ্ছেন 

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্রাজিলের সিনেট প্রেসিডেন্ট দিলমা রুসেফকে সংসদীয় বিচারের মুখোমুখি করার পক্ষে ভোট দিয়েছে। সিনেটের ৫৫ জন সদস্য প্রেসিডেন্ট দিলমা রুসেফকে ‘ইমপীচ’ করার প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২২ জন।এই প্রস্তাব পাশ হওয়ায় প্রেসিডেন্ট রুসেফ এখন আর তার পদে থাকতে পারবেন না।

4928

 

দিলমা রুসেফ ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে ব্রাজিলের বিপুল বাজেট ঘাটতি গোপন করে রাখার অভিযোগ আনা হয়। এই অভিযোগেই এখন তার বিচার হবে।দিলমা রুসেফ অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করেন।দিলমা রুসেফের অপসারণের মধ্য দিয়ে ব্রাজিলে একটি যুগের অবসান ঘটলো বলে মনে করা হচ্ছে। তের বছর আগে ব্রাজিলে বামপন্থীরা ক্ষমতায় আসার পর দেশটিতে বিরাট পরিবর্তনের সূচনা হয়।

 

অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কোটি কোটি মানুষকে দারিদ্র্যসীমার নিচে থেকে টেনে তোলা সম্ভব হয়। তবে ব্রাজিল সাম্প্রতিক বছরগুলোতে আবারও অর্থনৈতিক মন্দার কবলে পড়ে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম