বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৮২

irak20160511160240ইরাকের রাজধানী বাগদাদে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনের দাঁড়িয়েছে। বুধবার সকালের দিকে পৃথক এই বিস্ফোরণে আহত হয়েছে আরো অন্তত ৮৭ জন।
স্থানীয় পুলিশ ও মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সকালের দিকে সদর সিটির শিয়া জেলার একটি মার্কেটে প্রাণঘাতী হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছে। আরো ৮৭ জন আহত হয়েছেন।
এছাড়া কাধিমিয়ার উত্তরাঞ্চলে ও পশ্চিমাঞ্চলের জামিয়ায় পৃথক বিস্ফোরণে প্রাণহানি ঘটেছে ১৮ জনের।প্রথম হামলার দায় তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করলেও পরের হামলায় কারা জড়িত তা এখনো পরিষ্কার নয়।
সুন্নিপন্থী এই জঙ্গিগোষ্ঠী ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে। আইএসের এসব হামলায় অধিকাংশ সময় লক্ষ্য হয়েছে দেশটির শিয়া মুসলিমরা।
সদর সিটিতে হামলায় আহতদের মধ্যে অনেক শিশু ও নারী ও রয়েছে। এছাড়া এক দম্পতিও রয়েছে যারা একটি বিউটি পার্লারে অঙ্গসজ্জা করে নিচ্ছিলেন। এ ঘটনায় আশ-পাশে বিভিন্ন যানবাহন ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এপিকে বলেন, ফলমূল ও সবজিবাহী একটি গাড়িতে বোমা ছিল। গাড়ির চালক ভিড়ের মধ্যে গাড়ি বন্ধ করলে বিস্ফোরিত হয়। এর কয়েক ঘণ্টা পরে কাধিমিয়ার উত্তরাঞ্চলে একটি পুলিশ স্টেশনের কাছে বিস্ফোরণ ঘটে। একই সময়ে জামিয়া জেলাতেও বিস্ফোরণ ঘটলেও ওই প্রাণহানি হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত