,

ক্যামেরনের ক্ষমা নয়, চুরি হওয়া অর্থ ফেরত চায় নাইজেরিয়া

 

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নাইজেরিয়াকে দুর্নীতিগ্রস্থ বলার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বুধবার লণ্ডনে দুর্নীতি বিরোধী এক সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন, তিনি কারো ক্ষমা প্রার্থনা শুনতে চাচ্ছেন না, কিংবা দাবিও করছেন না।বরং তার দেশ থেকে চুরি যাওয়া যে বিপুল পরিমাণ অর্থ এখন যুক্তরাজ্যের ব্যাংকে রয়েছে সেটা ফেরত চাচ্ছেন।

2016_05_11_19_12_51_h9P8unRvApo7vKtPphd5ktyTyTmahC_original

মুহাম্মাদু বুহারি বলেন,‘ওই বক্তব্যের জন্য আমরা কারো কাছে ক্ষমা প্রত্যাশা করি না। বরং যুক্তরাজ্যের ব্যাংকে থাকা নাইজেরিয়ান অর্থ ফেরত পাওয়ার বিষয়েই আমাদের আগ্রহ বেশি।’ সম্মেলনে নাইজেরিয়া সত্যিই ‘বিস্ময়কর দুর্নীতিগ্রস্থ’ দেশ কিনা এমন প্রশ্নের উত্তরে বুহারি বলেন,‘হ্যাঁ’।

দুর্নীতির ক্ষতিকর প্রভাব বর্ণনা করতে গিয়ে বুহারি বলেন, ‘দুর্নীতি স্বর্গের বহু মস্তক বিশিষ্ট সর্পদানবের মতো। এটা সবসময় ক্ষতিকর। এর ক্ষতিকর প্রভাব উন্নয়নশীল এবং অনুন্নয়নশীল উভয় দেশের জন্যই হুমকিস্বরুপ।’ তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে নাইজেরিয়ায় দুর্নীতি মহামারির ন্যায় বিস্তার করছে।’ তবে তার সরকার ওই দুর্নীতি নির্মূলে সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া অন্যতম তেলপ্রধান দেশ হিসেবে পরিচিত। দেশটির তেলখাতসহ অন্যান্য খাত দুর্নীতিতে ছেয়ে গেছে। ইতিমধ্যে দেশটির তেলখাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি হয়ে গেছে। সাবেক সামরিক শাসক সানি আবাকার চুরিকৃত অর্থ সুইজারল্যান্ড ফেরত দিতে রাজি হয়েছে। ইউরোপীয়ন ব্যাংকে রয়েছে চুরি হয়ে যাওয়া অর্থের বড় একটা অংশ। দুর্নীতি বিরোধী সম্মেলনে আজ প্রেসিডেন্ট বুহারি সেই অর্থই ফেরত চাইলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে