,

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

 
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ভি নারায়ন স্বামীর বাসভবনের ঠিকানায় পাঠানো একটি উড়ু চিঠির মাধ্যমে হত্যার এ হুমকি দেয়া হয়।ভারতের পুদুচেরির কারাইখাল ছিটমহলে আগামীকাল এক নির্বাচনী সভায় যোগ দেবার একদিন আগে আজ সোমবার এই হুমকি দেয়া হলো কংগ্রেস সহ-সভাপতিকে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চিঠিটি পুদুচেরি থেকে পাঠানো হয়েছে।

2016_05_09_21_43_08_1s9M06xFSnGBzPbo6METSZAp5l9Akf_original

 

উড়ু চিঠিতে বলা হয়েছে, কংগ্রেস পার্টির নীতি দ্বারা দেশের অনেক শিল্পকারখানা প্রভাবিত। তাদের ভুল নীতির কারণে আজ দেশের অনেক শিল্পকারখানা বন্ধ রয়েছে। এর ফলে দেশের খেটে খাওয়া মানুষরা বিপদে রয়েছে। তারা অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে। চিঠিতে রাহুল গান্ধীকে কেটে টুকরা টুকরা করে কেটে ফেলা হবে বলেও হুমকি দেয়া হয়।

 

এদিকে নারায়নসামি এবং কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ওই ঘটনায় পুলিশের মহাপরিদর্শক প্রবীর রঞ্জনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে। তারা এর তদন্তে যাবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন। এদিকে কংগ্রেস সহ সভাপতির নিরাপত্তা বাড়ানোর দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস শীর্ষ নেতারা।

 

উল্লেখ্য, ১৯৯১ সালে লোকসভা নির্বাচনের প্রচারের সময় তামিলনাড়ুতে এলটিটিই’র আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাহুলের বাবা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিহত হন। এরপর থেকেই দেশের সব প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের লোকেদের নিরাপত্তায় স্পেশাল প্রোটেকশন গ্রুপকে নিযুক্ত করা হয়েছে। তা সত্ত্বেও রাহুলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কংগ্রেস নেতৃত্ব। পুদুচেরিতে আগামী ১৬ মে বিধানসভা নির্বাচন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে