,

আদালত অবমাননার শাস্তি, লাগাতে হবে ৫০০০ গাছ

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে আদালত অবমাননার মামলার এক রায়ে উল্লাস প্রকাশ করেছেন দেশটির পরিবেশবিদরা। নাহ, মামলার সঙ্গে জড়িত নয় পরিবেশবিদরা। তবে কেন তাদের এই উল্লাস। এর পেছনের কারণটি হচ্ছে, মামলায় অভিযুক্ত ভারতের এক সরকারি কর্মচারীকে কোনো জেল-জরিমানা TreePlanter1437643582না করে শাস্তিস্বরূপ পাঁচ হাজার গাছ লাগানোর নির্দেশ দিয়েছে দেশটির হরিয়ানা রাজ্যের এক আদালত।

 

বছর চারেক আগে হরিয়ানার প্রাথমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা আরএস খারাবকে হস্তশিল্প শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত। ২০১২ সালে সরকারি চাকরির নতুন আইন হওয়ার পর এই নির্দেশ দেয়া হয়েছিল। তবে সেই নির্দেশ কার্যকর না করায় খারাবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে পিটিশন দাখিল করেন একদল শিক্ষক।

পিটিশন খারিজ করে দিলেও অভিযুক্ত অধিকর্তার নজিরবিহীন শাস্তির বিধান দিয়েছে আদালত। তাকে শাস্তি হিসেবে পাঁচ হাজার গাছ লাগানোর নির্দেশ দেয়া হয়েছে।

আসন্ন বর্ষার মৌসুমের আগেই বিভিন্ন স্কুলে গাছ লাগিয়ে তার রিপোর্ট আদালতে পেশ করতে হবে অভিযুক্ত কর্মচারীকে। হরিয়ানার অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল গগণদীপ ওয়াসু জানিয়েছেন, খারাব যাতে নিজের ভুল বুঝতে পেরে তা শুধরে নিতে পারেন, সেজন্যই এমন শাস্তি দিয়েছে আদালত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে