,

৩৫ বছরে বসবাসের অযোগ্য হবে মধ্যপ্রাচ্য

 

আন্তর্জাতিক ডেস্ক : একুশ শতকের মধ্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন একদল গবেষক। এ বিষয়ে সাইপ্রাস ইন্সটিউটের রসায়য়ের অধ্যাপক জস লেলিবেলড বলেন, ওই অঞ্চলগুলোতে এ যাবত কালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা বিগত সময়ের চেয়ে দ্বিগুন।

2016_05_07_22_01_51_3gZE5pgeGSwK4nfEr2gjf6uuOqGrhA_original

লেলিবেলড আরো বলেন, ‘১৯৭০ সালের পর থেকে ওই অঞ্চলগুলোতে এখনো পর্যন্ত যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। এমনকি এই তাপমাত্রা এই শতকের শেষের দিকে বৃদ্ধি পেয়ে পাঁচগুন হতে পারে।’ এছাড়া যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে ইউরোপে শরণার্থীর সংখ্যা নাটকীয় ভাবে বৃদ্ধি পেতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

 

গবেষকরা ১৯৮৬ সাল থেকে ২০০৫ সাল- এই সময়সীমার মধ্যে করা ২৬ টি জলবায়ু মডেলের তথ্য-উপাত্তের সঙ্গে ২০৪৬ সাল থেকে ২০৬৫ সাল এবং ২০৮১ সাল থেকে ২১০০ সাল- সময়সীমার সম্ভাব্য তথ্য উপাত্তের তুলনামূলক পর্যবেক্ষণের ভিত্তিতে এই আশঙ্কা প্রকাশ করেছেন। তবে ভবিষ্যৎ সময়সীমার দুটি পৃথক পরিস্থিতির একটিতে গ্রিন হাউস গ্যাসের প্রভাব কমার আশঙ্কা থাকলেও উভয় পর্যায়ে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

মার্কিন মহাকাশ সংস্থা নাসার তথ্য মতে, ১৮৮০ সাল থেকে এ পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা বেড়েছে ০.৮ শতাংশ। কিন্তু ড. লেলিবেলড আশঙ্কা প্রকাশ করে বলেন, এই তাপমাত্রা বৃদ্ধির হার যদি কোনোভাবে দুই ডিগ্রী পর্যন্ত পৌঁছে যায় তাহলে মধ্যেপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে উষ্ণতম সময়ের রাতের তাপমাত্রা ও ত্রিশ ডিগ্রির নিচে হওয়ার সম্ভাবনা থাকবে না। তখন দিনের তাপমাত্রা হবে ৪৬ ডিগ্রী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ