,

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অদূরে শুক্রবার একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এটি ঠিক কখন ও কোথায় বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় বিমানের চালক আহত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে।

2015_10_02_11_48_28_EiT7IWxRJ3u1ewj1ZP7Cgq2nk6sSx6_original

এই দুর্ঘটনা সম্পর্কে স্থানীয় কর্মকর্তারা বলছেন,বিমানটি ছিল একটি এভি-৮বি হারিয়ার টু। এটি এক ইঞ্জিন বিশিষ্ট বিমান যা দক্ষতার সঙ্গে স্থলে হামলা চালাতে পারে। এটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে সময়মতো বিমান থেকে বেরিয়ে আসেন এর চালক। এ কারণেই তিনি বেঁচে গেছেন। ওই চালক একজন মার্কিন মেরিন সেনা। তিনি সেকেন্ড ম্যারিন উইংয়ের ম্যারিন এয়ারক্রাফট গ্রুপ ১৪ এর ম্যারিন অ্যাটাক স্কোয়াড্রোনের একজন সদস্য।

 

এ সম্পর্কে ফার্স্ট লেফটেন্যান্ট মাইদা ঝেং বলেন, ‘সি কম্ব্যাট স্কোয়াড্রোন থেকে এইচ-৬০ সিহক হেলিকপ্টার স্থানীয় সময় আনুমানিক বিকেল ৫ টা ২৮ মিনিটে চালককে উদ্ধার করে।’ তাকে নর্থ ক্যারোলিনার নৌবাহিনীর হাসপাতাল ক্যাম্প লেজেউনে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানা গেছে।

ঝেং আরো বলেন, ‘বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছে এবং বর্তমানে এটি কি অবস্থায় আছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। উপকূল থেকে দুই মাইল বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পেয়েছি। তবে এসময় এর ধ্বংসাবশেষ ঠিক কোনো জায়গায় রয়েছে তা আমি এ মুহূর্তে বলতে পারছি না।’

এ দুর্ঘটনায় আহত চালকের পরিচয়ও জানা যায়নি। তিনি উইলমিংটন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই প্রশিক্ষণ বিমানটি নিয়ে যাত্রা শুরু করেছিলেন। উড্ডয়ন শেষে তার ওই বিমানবন্দরে ফিরে আসার কথা ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে