বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল জাজিরার ২ সাংবাদিকসহ ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

 

আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযোগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার দুই সাংবাদিকসহ ছয়জনকে শনিবার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন মিশরের একটি আদালত।দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা মিশরের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গোপন তথ্য কাতারের কাছে ফাঁস করে দিয়েছেন।

1362404311
ছয়জনকে দেওয়া এ মৃত্যুদণ্ডাদেশ সম্পর্কে আগামী জুনে মতামত দেবেন মিশরের সুন্নীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা (মুফতি)। তিনি হয় এ দণ্ডাদেশ বাস্তবায়ন করার অনুমতি দেবেন, নয়তো শাস্তি কমানোর জন্য সুপারিশ করবেন। তবে মুফতির মতামত বিবেচনা করবেন নাকি করবেন না, সেটি আদালতের ঐচ্ছিক বিষয়।রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন আসামিরা।

 

এদিকে, জেল হওয়া মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধেও কাতারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগে তার মামলাটি শনিবার মুলতবি ঘোষণা করা হয়েছে। মুরসি ইতিমধ্যে অন্য তিনটি মামলায় সাজা ভোগ করছেন।মিশরের অভিযোগ, মোহাম্মদ মুরসির সরকারের সঙ্গে আল জাজিরার আঁতাত ছিল। তবে আল জাজিরার তাদের সেই অভিযোগ অস্বীকার করেছে।২০১৩ সালের জুলাই মাসে এক সেনা-অভ্যুত্থানে উৎখাত হন মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত