বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নির্বাচনের কথা মানুষ আর শুনতে চাইবে না’

 

নিজস্ব প্রতিবেদক : মানুষ আর নির্বাচনের কথা শুনতে চাইবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন নিয়ে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনা শেষে ফেরার সময় তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

nazrul_islam

নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে নির্বাচনের নামে যা ঘটছে, তাতে মানুষ নির্বাচনকে সন্মানের চোখে আর দেখবে না। এভাবে যদি সব নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে মানুষ আর নির্বাচনের কথা শুনতে চাইবে না।তিনি বলেন, প্রথম দফা থেকে চার ধাপের ভোট পর্যন্ত নানা অভিযোগ দেওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং অবনতি হয়েছে। সেই কেন্দ্রদখল, ভয়ভীতি প্রদর্শন, জোরজবরদস্তি করে ফল নিজেদের পক্ষে আনা- সবাই অব্যাহত রয়েছে। সিইসিকে বরাবরের মতো একই কথা বলে এসেছেন। কিন্তু দুঃখের বিষয়, সিইসির আশ্বাসের পর পরিস্থিতির উন্নতি হয়নি। ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে।

 

নির্বাচন ও গণতন্ত্রকে টিকিয়ে রাখতে অনিয়ম প্রতিরোধে বিএনপি কাজ করে যাবে বলে জানান নজরুল ইসলাম খান।
তিনি বলেন, নির্বাচন ও গণতন্ত্রকে গ্রহণযোগ্য রাখতে তারা কাজ করে যাচ্ছেন। যাতে মানুষ গণতন্ত্র ও নির্বাচনের বিষয়ে আস্থা স্থাপন করতে পারে। চার ধাপের ভোটের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত দলীয়ভাবে হবে।
শনিবার দেশের ৭০৩ ইউপিতে ভোটগ্রহণ হয়। আরও দুই পর্বের ভোট বাকি রয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত